ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শাকিরা, কনসার্ট বাতিল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

জনপ্রিয় কলম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে পেরুর লিমায় তার কনসার্টটি বাতিল করতে বাধ্য হয়েছেন। গতকাল (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শাকিরা জানিয়েছেন, তার পেটের সমস্যা হওয়ায় তিনি পেরুতে শোতে অংশ নিতে পারছেন না।

Shamol Bangla Ads

বার্তা সংস্থা এপি’র খবর অনুযায়ী, তার চিকিৎসকরা জানিয়েছেন যে, বর্তমানে শাকিরা কোনো অনুষ্ঠান বা কনসার্টে পারফর্ম করার মতো শারীরিক অবস্থায় নেই। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বিবৃতিতে শাকিরা বলেন, আমি অত্যন্ত দুঃখিত যে আমি আজ মঞ্চে উঠতে পারছি না। পেরুর দর্শকদের সঙ্গে একত্রিত হওয়ার জন্য আমি খুবই অপেক্ষা করছিলাম।” একই দিন, শাকিরা তার এক্স (পুরানো টুইটার) অ্যাকাউন্টে শো বাতিলের কথা জানিয়ে লেখেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে পেটের ব্যথার কারণে আমাকে জরুরি চিকিৎসা নিতে হয়েছিল। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি আছি।”

Shamol Bangla Ads

তিনি আরও জানান, তার চিকিৎসকরা তাকে পারফর্ম করতে নিষেধ করেছেন, ফলে বর্তমানে তিনি শোতে পারফর্ম করার জন্য প্রস্তুত নন। শাকিরা পেরুর দর্শকদের জন্য শো বাতিল হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে শোটি পুনরায় আয়োজিত হবে। তার টিম এবং কনসার্টের আয়োজকরা নতুন তারিখ নির্ধারণের কাজ শুরু করেছেন, এবং শাকিরা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টি বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ।

Need Ads
error: কপি হবে না!