ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চরঅষ্টধর ইউনিয়ন বিজয়ী

জাহাঙ্গীর হোসেন, নকলা
জানুয়ারি ২৪, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আন্ত:ইউনিয়ন ও পৌরসভা ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলায় চরঅষ্টধর ইউনিয়ন পরিষদ উরফা ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে।

Shamol Bangla Ads

২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন নকলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সারোয়ার আলম, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্রো, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকসহ হাজারও ফুটবলপ্রেমী মানুষ।

Shamol Bangla Ads

খেলায় বিজয়ীদল ও রানারআপ দলের মধ্যে টফি বিতরণ করেন নকলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন সজল ও শিশির আহমেদ।

পুরস্কৃত করা হয় অতিথিসহ বিজয়ী ও রানার আপ দলের সকল খেলোয়াড়, উভয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ রেফারি মো. শফিউল্লাহ ও মো. মামুন মিয়া, সহকারি রেফারি শাহ মহিউদ্দিন লাভলু, জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান ও রেহান উদ্দিন এবং অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য, সিনিয়র ফুটবল খেলোয়ার মাজেদুল হক সুমনকে।

Need Ads
error: কপি হবে না!