ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খবর টি পড়েছেন : ৩৩১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাকিব আল হাসান ও অন্য তিনজন আজ আদালতে হাজির না হওয়ায় এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াউর রহমান। আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার শাহিবুর রহমান এই মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ ৪ জনকে আসামি করে মামলা করেন। এর প্রেক্ষিতে গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার আরেকটি আদালত আসামিদের আজকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন।

মামলার অপর আসামিরা হলেন, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। এর মধ্যে আসামি ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজিরা দেন। অপর আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Shamol Bangla Ads

মামলার নথি অনুযায়ী, সাকিব আল হাসানের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসার জন্য বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। এর বিপরীতে সাকিবের মালিকানাধীন কোম্পানি দুটি চেক ইস্যু করে। পরে, চেক দুটি অপর্যাপ্ত তহবিলের কারণে তা ডিজঅনার হয়। দুটি চেকের মোট টাকার পরিমাণ প্রায় ৪ কোটি ১৪ লাখ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিসেম্বরে নির্বাচন দেওয়ার চেষ্টা হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা পরবর্তী সংবাদ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি মুলতবি