ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন তাসকিন, ভাগ বসালেন বিশ্বরেকর্ডে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। নতুন বলে উইকেট নিয়ে শুরু করেন তিনি। তুলে নেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমকে। শেষ ওভারে নেন ৩ উইকেট।

Shamol Bangla Ads

সব মিলিয়ে ৩ স্পেলে ৪ ওভার হাত ঘুরিয়ে জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন ১৯ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। সাদা বলের ক্রিকেটে অর্থাৎ জাতীয় দলের হয়ে ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে এবং টি-২০ ফরম্যাটে অর্থাৎ আন্তর্জাতিক টি-২০ ও ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি টি-২০ মিলিয়ে যা তার ক্যারিয়ার সেরা বোলিং।

তাসকিন এর আগে ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে ইনিংসে ২৮ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়েছেন। লিস্ট ‘এ’ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং ২৮ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-২০তে তার সেরা বোলিং লিগার ১৬ রানে ৪ উইকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগে সেরা বোলিং ফিগার ছিল ৩১ রানে ৫ উইকেট।

Shamol Bangla Ads

ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিশ্ব রেকর্ডও গড়েছেন ডানহাতি এই পেসার। আন্তর্জাতিক ও যেকোন ধরনের স্বীকৃত টি-২০ ক্রিকেটের তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। তাসকিনের আগে যারা ৭ উইকেট নিয়েছেন তারাও অবশ্য পরিচিত কোন নাম নয়।

এর আগে চিনের বিপক্ষে সিঙ্গাপুরের সাজরুল ইদ্রুস ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন। লিচেস্টারের হয়ে লিচের কলিন আকারম্যান ১৮ রান দিয়ে নিয়েছিলেন ৭ উইকেট। এবার ১৯ রান দিয়ে ৭ উইকেট নিলেন বাংলাদেশের তাসকিন আহমেদ। টি-২০ ফরম্যাটে ৬ উইকেট নেওয়ার কীর্তি অবশ্য বহুজনেরই আছে।

Need Ads
error: কপি হবে না!