ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৬, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক, অনূর্ধ্ব-১৫) বাস্তবায়নের জন্য বিভাগীয় দল গঠনের লক্ষ্যে শেরপুরে জেলা পর্যায়ে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

২৬ ডিসেম্বর বুধবার সকালে শেরপুর সরকারি কলেজ মাঠে ওই খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, মডেল গার্লস ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, শেরপুর প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রফিক মজিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়াবিদ জিন্নত আলী।

Shamol Bangla Ads

প্রতিযোগিতায় প্রায় ৬৭ জন অনুর্ধ্ব-১৫ বছর বয়সের বালকরা অংশগ্রহণ করে। পরে এদের মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে ১০ জনকে বাছাই করা হয়। এই ১০ জন থেকে পরবর্তীতে বিভাগীয় দল গঠনে চূড়ান্ত বাছাই করা হবে।

Need Ads
error: কপি হবে না!