ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএল মিউজিক ফেস্টে সিলেট মাতাবেন জেমস-আসিফ

খবর টি পড়েছেন : ২৬০
বিপিএল মিউজিক ফেস্টে সিলেট মাতাবেন জেমস-আসিফ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মাঠের লড়াই শুরুর ৭ দিন আগেই শুরু হয়েছে এবারের বিপিএলের মূল আমেজ। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকায় বিপিএল ভেন্যু শের-ই বাংলা স্টেডিয়ামকে সুরের মূর্ছনায় ভাসিয়েছেন পাকিস্তান থেকে আসা ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সঙ্গে ছিলেন দেশের শিল্পী রাফা এবং তার দল ‘এভোয়েড রাফা’। স্টেজ মাতিয়েছেন হালের ক্রেজ জেফার, মুজা ও সঞ্জয়।

Shamol Bangla Ads

প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবারে সেটাকে তিন ভেন্যুতেই ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। একদিন বিরতি দিয়ে বিপিএলের মিউজিক ফেস্টের গন্তব্য এবার সিলেটে। বিপিএলের অন্যতম ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সেখানেই হবে সঙ্গীতের উৎসব।

২৫ ডিসেম্বর বুধবার বিপিএল মিউজিক ফেস্টের সিলেট পর্বে থাকছেন না রাহাত ফাতেহ আলি খান। তবে আকর্ষণ তাতে কমেনি। কারণ সিলেট মাতাবেন নগরবাউল জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। তবে জেফারের বদলে সিলেট মাতাবেন তোশিবা।

Shamol Bangla Ads

সিলেটে এই কনসার্ট দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। দেখা যাবে গ্যালারিতে বসে। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মিউজিক ফেস্ট।

দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া দর্শকরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত হলো বাংলাদেশের দুই ম্যাচের সূচি পরবর্তী সংবাদ ব্রাজিলে খেলতে গিয়ে আটক আর্জেন্টিনার ৪ নারী ফুটবলার