ads

বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ মাস পর সচল হলো শেরপুর জেলা কারাগার

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১২, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

অচল হয়ে পড়ার দীর্ঘ ৪ মাস পর প্রাথমিক পর্যায়ে সচল করা হয়েছে শেরপুর জেলা কারাগার। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে আদালত থেকে যাওয়া ১৩ বন্দিকে নিয়ে সীমিত পরিসরে কারাগার সচল করা হয়েছে। এর মধ্য দিয়ে কারাগারকেন্দ্রিক নানা সমস্যা-সংকটের নিরসন হয়েছে।

Shamol Bangla Ads

কারাগার সচলের বিষয়টি নিশ্চিত করে রাতে নবাগত জেল সুপার মো. শফিকুল আলম জানান, দুর্বৃত্তদের হামলায় অকার্যকর হয়ে পড়ার পর গণপূর্ত বিভাগের মাধ্যমে কারাগারের সংস্কার কাজ চলছিল। প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয় বরাদ্দে ওই সংস্কার কাজের ইতোমধ্যে ৮০ ভাগ শেষ হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনসহ দুটি প্রাক্কলনের কাজ এখনও বাকী রয়েছে। তবে শেরপুরের বন্দীদের জামালপুরে আনা-নেওয়াসহ নানা বাড়তি ঝামেলার বিষয়টি বিবেচনা করে পূর্ণাঙ্গ সংস্কার কাজ শেষ না হলেও প্রাথমিক পর্যায়ে ও সীমিত পরিসরে কারাগারটি সচল করা হয়েছে।

তিনি আরও জানান, এখন থেকে নতুন বা পুরাতন মামলায় গ্রেফতার আসামিদের এ কারাগারেই আনা হবে। এছাড়া পর্যায়ক্রমে অর্থাৎ সংশ্লিষ্ট মামলার প্রতি ধার্য তারিখে জামালপুরে থাকা বন্দিদের শেরপুর কারাগারে আনা হবে। আর এর মধ্য দিয়েই পূর্ণাঙ্গভাবে শুরু হবে কারাগারের কার্যক্রম।

Shamol Bangla Ads

এদিকে সীমিত পরিসরে কারাগার সচল করার পূর্বাহ্নে সংস্কারকৃত কারাগার পরিদর্শন করেছেন শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ। ওইসময় অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ওইদিন বিকেলেই দুর্বৃত্তরা হামলা চালায় শেরপুর জেলা কারাগারে। ওইসময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করলে কারাগার থেকে পালিয়ে যায় সাজাপ্রাপ্তসহ নানা গুরুতর অভিযোগের মামলার ৫১৮ বন্দি।

Need Ads
error: কপি হবে না!