ads

সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর ভোগাই নদীতে মাছ ধরার বাউত উৎসব

খবর টি পড়েছেন : ৪৯৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রতিবছর শরতকাল এলেই একদল সৌখিন মৎস্য শিকারী পলো, ঝাঁকি জাল ও ছিপ জাল নিয়ে মাছ শিকার করতে নেমে পড়েন ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা খরস্রোতা ভোগাই নদীতে। গ্রামের শতশত মানুষ দলবেঁধে এভাবে একযোগে মাছ শিকার করাকে বলা হয় বাউত উৎসব। এই বাউত উৎসব হেমন্তকাল পর্যন্ত চলে।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের সৌখিন মৎস শিকারীরা ৩ নভেম্বর রবিবার সকালে ভোগাই নদীতে এমনই মাছ শিকার তথা বাউত উৎসবে মেতে উঠেছিলেন। তারা উপজেলার হাতিপাগার, নয়াবিল, রাজনগর, বরডুবি, সন্ন্যাসীভিটা, কলসপাড় ও চেল্লাখালী এলাকা থেকে কমপক্ষে ৫০টি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ১০/১২ কিলোমিটার দুর থেকে এসে ২৫০ থেকে ৩০০ জনের একদল সৌখিন মাছ শিকারী বাউত উৎসবে অংশ গ্রহন করেন। এসময় তারা উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন ভোগাই নদীর ব্রিজের নিচ থেকে একযোগে পলো, ঝাঁকি জাল, ছিপ জাল ও অন্যান্য মাছ ধরার উপকরণ নিয়ে মাছ শিকার শুরু করতে নদীতে নামেন। এভাবে তারা প্রায় দেড় কিলোমিটার ভাটির দিকে নয়াবিল বাজার এলাকা পর্যন্ত যান। তবে শিকারীরা উল্লেখযোগ্য বড় মাছ শিকার করতে না পারলেও ছোট ও মাঝারি সাইজের মাছ শিকার করেন।

উপজেলার হাতিপাগার গ্রামের খোকন মিয়া (৩০), মনির মিয়া (২৮) ও হাবিবুর রহমান (২৯) বলেন, বাউত উৎসবে আগত মৎস শিকারীদের সাথে আমরাও অংশ গ্রহন করেছিলাম। তবে তেমন বড় মাছ ধরতে পারিনি। বড় মাছ ধরতে না পারলেও সবাই শখ করে একযোগে মাছ ধরার বাউত উৎসবে অংশ গ্রহন করেছি। এখানেই আমাদের অনেক আনন্দ লাগছে। আমরা সকলেই উৎসব মেতে অনেক খুশি হয়েছি। আমরা প্রতি বছর এই বাউত উৎসবে অংশ গ্রহন করি।

Shamol Bangla Ads

তারা আরো জানান, ভোগাই নদীতে সম্প্রতি পাহাড়ি ঢলের বন্যা ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদী ক্ষতবিক্ষত হয়েছে। একই সাথে নদী অনেক গহীন হয়েছে। তাছাড়া পানিও তেমন কমেনি। যে কারনে আজকে কেউ বড় মাছ শিকার করতে পারেননি। তবে এ মাসের মাঝামাঝি ও শেষের দিকে আরো কয়েক দফা বাউত উৎসব অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে সে সময় বড় বড় মাছ ধরা পড়বে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে যৌথবাহিনীর অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ নারী আটক পরবর্তী সংবাদ শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত : নয়া আহবায়ক…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads