ads

বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাফজয়ী দলকে ১ কোটি টাকা পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরা সাফজয়ী দলটি বাফুফে ভবনে পৌঁছালে সেখানে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কখন দলটির সঙ্গে দেখা করবেন সেই সময়সূচিও জানিয়ে দেন তিনি।

Shamol Bangla Ads

আসিফ বলেন, ‘আপনারা জানেন গতকাল বাংলাদেশ দল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। দেশে ফেরার পর তাদেরকে সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। প্রধান উপদেষ্টাও (ড. ইউনূস) তাদের অর্জনে অভিনন্দন জানিয়েছেন। আগামীকাল শনিবার বেলা ১১টায় নারী ফুটবল দলকে দাওয়াত করেছেন তিনি। এই জাতীয় ও আন্তর্জাতিক অর্জন বিজয় উপহার দেওয়ার জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করছি।

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘দেশবাসী যেভাবে তাদেরকে বরণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। নারীদের ক্রীড়াক্ষেত্রে কিছু অভিযোগ আছে, বেতন বৈষম্য… সেই বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা বলেছি। সেই বিষয়ে দ্রুতই সমাধান করবো। বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক ট্রফি ছিনিয়ে এনেছে, আরও ট্রফি ছিনিয়ে আনতে পারব বলে আশাবাদী।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!