ads

শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেইমারের ফেরার ব্যাপারে অধৈর্য হতে চান না দরিভাল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ

বিশ্বকাপ বাছাইপর্বে ভালো অবস্থানে নেই ব্রাজিল। কোপা আমেরিকায় ব্যর্থতার পর এই মাসে বাছাইপর্বে হেরেছে প্যারাগুয়ের বিপক্ষেও। দলের এমন পরিস্থিতিতে সবাই তাকিয়ে নেইমারের ফেরার দিকে। কিন্তু তাকে বাদ দিয়েই আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে দরিভাল জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে এবং ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল দল। দুটি ম্যাচ হবে সান্তিয়াগো ও ব্রাসিলিয়ায়।

Shamol Bangla Ads

দরিভাল ব্রাজিল দলে পাচ্ছেন না গত বছরের অক্টোবর থেকে চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে। কয়েকদিন আগে আল হিলালের কোচ জানিয়েছিলেন, নেইমার এখনো মাঠে ফেরার জন্য প্রস্তুত নন।

নেইমারকে দলে না রাখার ব্যাপারে দরিভাল বলেন, ‘আমরা জানি সে (নেইমার) কতটা গুরুত্বপূর্ণ। আমরা তার জন্য অপেক্ষা করছি। আমাদের ধৈর্য ধরতে হবে। সে অক্টোবরে, নভেম্বরে নাকি একদম ফেব্রুয়ারিতে ফিরবে এটা ব্যাপার না। তাকে পুরোপুরি সেরে উঠে শতভাগ আত্মবিশ্বাসী হতে দিতে হবে।’

Shamol Bangla Ads

নেইমার না থাকলেও দলে ফেরানো হয়েছে বার্সেলোনা উইঙ্গার রাফিনহা ও আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। আছেন রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিক। দরিভালের দলে আছেন দুই নতুন মুখও। একজন হচ্ছে ফরাসি ক্লাব লিওঁতে খেলা আবনের এবং অন্যজন বোটাফোগোর ফরোয়ার্ড ইগর জেসুস।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে তারা।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন।
রক্ষণভাগ: দানিলো, আবনের, ভ্যান্ডারসন, গিলের্মো আরানা, ব্রেমার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা।
আক্রমণভাগ: রদ্রিগো, এনদ্রিক, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া।

Need Ads
error: কপি হবে না!