ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ডিসেম্বর ২৬, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। ময়মনসিংহ সদর উপজেলার গাছতলা এলাকায় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫) শ্যালক বিদ‍্যা মিয়া (৪২) এবং আব্দুর রশিদের পুত্র রবিউলের স্ত্রী লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোণা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

পুলিশের হাইওয়ে শ‍্যামগঞ্জ থানার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনার স‍ত‍্যতা নিশ্চিত করে বলেন, নেত্রকোণা থেকে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোণা যাওয়ার পথে ঘটনাস্থলে দুইযানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

Shamol Bangla Ads

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত বলেন, এ ঘটনায় আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

Need Ads
error: কপি হবে না!