ads

সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাসদ সভাপতি হাসানুল হক ইনু আটক

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৬, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ

জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আটক করেছে পুলিশ। ২৬ আগস্ট সোমবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী এ মামলাটি করেন। ইতিমধ্যে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক গ্রেপ্তারে পর কারাগারে হেফাজতে রয়েছেন।

Shamol Bangla Ads

জাসদের সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তাঁর সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

সরকারের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। ১৪ দল নেতা ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নামেও মামলা হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে পরপর তিনবারের সংসদ সদস্য হন। একবার ছিলেন তথ্যমন্ত্রী। হাসানুল হক ইনু পেশায় রাজনৈতিক কর্মী ও প্রকৌশলী।

Need Ads
error: কপি হবে না!