ads

মঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল
জুলাই ১৬, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ লংগড়পাড়া গ্রামে পরিত্যক্ত মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ষাঁড়ের মই দৌড় দেখতে ভিড় করে আশপাশের হাজারো মানুষ। এ খেলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, প্রতিবছর শীত ও বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন স্থানে ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এ খেলায় চারটি করে ষাঁড় একত্রে মইয়ের সাথে রশি দিয়ে বাঁধা হয়। মইয়ের ওপর ওঠেন দু’জন ময়াল। রেফারি বাঁশি ফু দিলে নির্দিষ্ট জায়গা থেকে দৌড়ে যে দল আগে গন্তব্যে পৌঁছাতে পারে, সেই দল হয় বিজয়ী। গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় খেলাকে টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে জানাতে গ্রামবাসী এ খেলার আয়োজন করেন। এবার বোরো ধান কাটার পর বিস্তীর্ণ ফাকা মাঠে মানুষের পদচারণে মুখরিত হয় পুরো এলাকা। মাঠের চারদিকে দাঁড়িয়ে থাকা হাজারো নারী, পুরুষ ও শিশুর উল্লাসধ্বনিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি দল। চলবে আরো কয়েক রাউন্ড। যে দল বিজয়ী হবে তাকে দেয়া হবে প্রথম পুরুষ্কার। সান্তনা পুরুষ্কার পাবে দ্বিতীয় ও তৃতীয়রা।

Shamol Bangla Ads

আয়োজক কমিটির সদস্য আব্দুল হামিদ গোয়াল, নজরুল ইসলাম, মেহেদী হাসান পলক, সুরুজ আলী, সিদ্দিক আলী, দুদু মিয়া ও মোস্তফা মিয়া জানান, মই দৌড় প্রতিযোগিতা গ্রামবাংলার শত বছরের পুরোনো খেলা। আগে এই খেলা বেশি হতো। এখন প্রায় বিলুপ্তির পথে। তরুণ প্রজন্মকে জানাতে ও গ্রামাঞ্চলের মানুষকে বিনোদনের জন্য এ খেলার আয়োজন করা হয়।

Need Ads
error: কপি হবে না!