গ্রামীণ ঐতিহ্যবাহী জনপ্রিয় হা-ডু-ডু এখন নানা কারণে হারিয়ে যাচ্ছে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর তেমন দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে শেরপুরে বঙ্গবন্ধু হা-ডু-ডু টুর্নামেন্ট আয়ােজন করা হয়েছে।

২১ জুন শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউিনয়ন পরিষদের আয়োজনে ধােপাঘাট সেগুন বাগান মাঠে বর্ণাঢ্য আয়োজনে হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু প্রধান অতিথি হিসেবে ওই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
ওইসম তিনি বলেন, আমাদের নিরপেক্ষতা বজায় রাখতে চরশেরপুর ইউনিয়নের ভিতরে কাউকে এ টুর্নামেন্টে দল দেয়া হবে না। আমাদের চরশেরপুর লোকজন খেলায় যারা খেলতে আসবে বা দেখেতে আসবে আমরা সকলে তাদেরকে সহযোগিতা করব। আমাকে আমার ইউনিয়নের ২০ টা ক্লাব দেবেন, আমি সরকারিভাবে নিবন্ধন করে দিব। যেখানে সরকারিভাবে খেলাধূলার সরঞ্জাম নিয়ে দিতে পারব।
তিনি আরো বলেন, আমাকে আপনারা জনপ্রতিনিধি যেহেতু বানিয়েছেন, আমার এইখানে সবাই যাবেন। আমি তাদের আমার সবোর্চ্চ দিয়ে সহযোগিতা করব।

চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন ডা. বজলুর রহমান।
উদ্বোধনী খেলায় চরশেরপুর ইউনিয়ন বিবাহিতদলকে চরশেরপুর ইউনিয়ন অবিবাহিতর দল পরাজিত করে শুভ সূচনা করে। টুর্ণামেন্টের প্রথম পুরষ্কার হিসেবে একটি মোটর সাইকেল এবং দ্বিতীয় পুরষ্কার থাকছে একটি গরু।




