ads

সোমবার , ১০ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রোটিয়াদের ‘সর্বনিম্ন’ রানে আটকে দিলো বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১০, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ

পাওয়ার প্লেতে মাত্র ২৪ করা দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নিয়ে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ৭৯ রানের জুটিতে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছেন হেইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। অবশ্য তাতে অবদান ছিল উইকেটের পেছনে থাকা লিটন কুমার দাসের। মিলার ১৩ রানে থাকাবস্থায় তার সেই ক্যাচ ছাড়ার মাশুল দিতে হয়েছে টাইগারদের। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ১১৩ রান। যা বাংলাদেশের বিপক্ষে এই সংস্করণে আফ্রিকানদের সর্বনিম্ন পুঁজি।

Shamol Bangla Ads

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ১১০ পেরোনো পুঁজি কতটা কঠিন হতে পারে সেটি দেখা গিয়েছিল গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকাও প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে যথাক্রমে ৭৫ ও ১০৩ রান পেরোতে হিমশিম খেয়েছিল। সে হিসেবে বাংলাদেশের ব্যাটারদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেই পুঁজি অবশ্য আরও বড় হতে পারত, মুস্তাফিজুর রহমান শেষ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান।

এর আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন পুঁজি ছিল ১৪৮ রানের। মিরপুরে ম্যাচটি হয়েছিল ২০১৫ সালে, দ্বিপাক্ষিক সিরিজে। যদিও দুই দলের মুখোমুখি দেখায় সর্বনিম্ন রান করার লজ্জার রেকর্ডটি বাংলাদেশের দখলে। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দু’বার একশ’র নিচে অলআউট হয়েছিল। দুই দলের দেখায় টাইগারদের সর্বনিম্ন তিনটি ‍পুঁজি যথাক্রমে ৮৪, ৯৬ ও ১০১ রান।

Shamol Bangla Ads

নিউইয়র্কে আজ টস জিতে সবাইকে চমকে দিয়ে আগে ব্যাটিং নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তার সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে একের পর উইকেট নিয়ে নাস্তানাবুদ করেছেন তানজিম সাকিব ও তাসকিনরা। প্রথম ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকসকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানজিম সাকিব। তরুণ এই পেসার শুরুতেই দলকে ব্রেকথ্রু এনে দেন। নিজের কোটার দ্বিতীয় তথা ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসে আবারও সাফল্য পান তানজিম। সরাসরি স্টাম্প ভাঙলেন পুল শট খেলতে যাওয়া কুইন্টন ডি ককের (১৮)। টাইগার পেসারের জোড়া আঘাতে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর তানজিমের দলে যোগ দেন তাসকিনও।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ফর্ম খুঁজে ফেরা প্রোটিয়া অধিনায়ক মার্করামের (৪) স্টাম্প ভেঙেছেন তাসকিন। ডেলিভারিটি ছিল সিম আপ, দারুণ লেংথ আর লাইন। যাতে ব্যাট চালিয়ে নাগাল পাননি আফ্রিকান দলপতি। বাংলাদেশকে শুরুতেই দারুণ মোমেন্টাম এনে দেওয়া তানজিম নিজের তৃতীয় ওভারে বোলিংয়ের দাপট অব্যাহত রাখলেন। এবার তুলে নিলেন আগ্রাসী ব্যাটার ত্রিস্তান স্টাবসকে (০)। প্রোটিয়া ব্যাটার আগবাড়িয়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন কাভারে থাকা সাকিব আল হাসানকে।

আগের দুই ম্যাচেও দ্রুততম সময়ে চার উইকেট হারিয়েছিল ডি কক-মার্করামরা। নেদারল্যান্ডসের বিপক্ষে ১২ রানে ৪ উইকেট হারানোর পরও জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ দুই ম্যাচসহ এ নিয়ে চতুর্থবার ২৩ বা এর কম রানে ৪ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। তবে এমন বিপর্যয়ের পরও পঞ্চম উইকেট জুটিতে রেকর্ড গড়েছেন মিলার-ক্লাসেন। দুজনের জুটিতে এসেছে ৭৯ রান, এর আগে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার পঞ্চম জুটিতে সর্বোচ্চ রান ছিল ৭৭। আজকের রেকর্ডগড়া জুটিতে তারা চ্যালেঞ্জিং পুঁজিও গড়ে ফেলে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!