যুক্তরাষ্ট্র-কানাডা টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত। ২ জুন রবিবার ওই ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ৫টি ম্যাচের আম্পায়ার ছিলেন সৈকত। এছাড়াও তিনি আইসিসির ২টি নারী ওয়ানডে বিশ্বকাপের আম্পায়ার্স প্যানেলে ছিলেন।
উল্লেখ্য, জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার এক বছরে এমার্জিং আম্পায়ার থেকে এলিট প্যানেলে নাম লেখান। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচের পারফরম্যান্স শীর্ষে নিয়ে গেছে তাকে।




