ads

রবিবার , ১০ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ : টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশের

খবর টি পড়েছেন : ৫৫৩
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ : টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়। এতে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। যেখানে ভারতকে (৩-২) গোলে কাঁদিয়ে শিরোপা উচ্ছ্বাসে মেতেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

Shamol Bangla Ads

রবিবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ফাইনালে ‍মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল খেয়ে বসে বাংলাদেশ। গোল শোধে মরিয়া বাংলাদেশ কিছুতেই তা শোধ করতে পারছিল না। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে মরিয়মের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

তবে টাইব্রেকারের বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম শটটি নিয়েছিলেন দলের ‘ভরসা’ সুরভী। তবে তার শটটি বামপাশে ঝাপিয়ে পড়ে ফিরিয়ে দেন ভারতীয় গোলরক্ষক। অন্যদিকে ভারত প্রথম শটেই গোল আদায় করে নেয়। টাইব্রেকারে বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। ভারতের পাঁচ শটের মধ্যে তিনটি তিনি সেভ করেন। বিশেষ করে ভারতের শেষ শট তিনি সেভ করায় শিরোপা-উৎসবে মাতে বাংলাদেশের মেয়েরা।

Shamol Bangla Ads

গত মাসে ঢাকায় কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল। ঐ ম্যাচেও নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ ছিল। টাইব্রেকারে দুই দলই ১১ গোল করে। পরবর্তীতে আকস্মিকভাবে নিয়ম বর্হিভূতভাবে ম্যাচ কমিশনার টস করেন। টসে ভারত জিতে উল্লাস করে। অন্য দিকে বাংলাদেশ আপত্তি জানায়। পরবর্তীতে সাফ যুগ্ম শিরোপা ঘোষণা করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বড় জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ পরবর্তী সংবাদ ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ