ads

রবিবার , ৩ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসি-সুয়ারেজে অনবদ্য ইন্টার মায়ামি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

মেজর লিগ সকারে (এমএলএস) ভক্তদের দুই ম্যাচ অপেক্ষায় রাখার পর জ্বলে উঠল লিওনেল মেসি-লুইস সুয়ারেজ জুটি। আগের দুই ম্যাচে গোল পাননি সুয়ারেজ, মেসি করেছিলেন এক গোল। সিটিডার্বিতে জোড়া গোল করেছেন দুজনই। আরেকটি গোল করেছেন রবার্ট টেলর। অরল্যান্ডো সিটিকে ইন্টার মায়ামি উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।

Shamol Bangla Ads

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থেকে গত মৌসুম শেষ করা অরল্যান্ডোকে এবারও শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল। কিন্তু মায়ামির সামনে দাঁড়াতেই পারেনি তারা। নিজেদের প্রথম ম্যাচে মন্ট্রিয়েলের সঙ্গে ড্র করেছিল অরল্যান্ডো।

অরল্যান্ডোর বিপক্ষে শুরু থেকেই দেখা গেল অন্য এক সুয়ারেজকে। ম্যাচের ৪ মিনিটেই এমএলএসে নিজের প্রথম গোল করেন। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। এরপর নিজের দ্বিতীয় গোলটি তিনি করেন ১১ মিনিটে।

Shamol Bangla Ads

দ্বিতীয় গোলটিতেও সুয়ারেজ ছিলেন অনবদ্য। বক্সের বেশ বাইরে থেকে আক্রমণটা তৈরি করেন তিনি নিজেই। প্রথম গোলে সহায়তাকারী গ্রেসেল এই গোলেও ভূমিকা রাখেন। আর শেষে ছিল সুয়ারেজের ফিনিশিংয়ের জাদু। এরপর সুয়ারেজের সহায়তায় টেলরের গোলে ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি। বিরতির পর ৫৭ ও ৬২ মিনিটে গোল করেন মেসি। যেখানে দ্বিতীয়টি ছিল সুয়ারেজের অ্যাসিস্টে।

এ ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে মায়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭।

Need Ads
error: কপি হবে না!