ads

রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তৃতীয় ‘সেরা দামি’ মেসির মায়ামি!

খবর টি পড়েছেন : ৩২২
তৃতীয় ‘সেরা দামি’ মেসির মায়ামি!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শুধু খেলা নয়, সব ধরনের তারকার মধ্যেও জপ্রিয়তায় শীর্ষে লিওনেল মেসি। তাই তো সময়ের সেরা এ তারকাকে বিজ্ঞাপনে ও কিংবা কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়াটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য বড় প্রাপ্তিই বটে! নিজের এমন আকাশচুম্বী জনপ্রিয়তার ফলেই আয় করা তারকাদের তালিকায়ও ওপরের দিকেই মেসির নাম। তাই এবার মেসিকে দলে ভেড়ানোয় আয় বেড়েছে ইন্টার মায়ামিরও। মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি ক্লাবের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। এ তথ্য জানিয়েছে খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজ করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’।
মেসি যোগ দেওয়ার আগে বাজারমূল্যের দিক থেকে এমএলএসের ২৯টি ক্লাবের মধ্যে ১০ নম্বরে ছিল ইন্টার মায়ামি। এক বছরের কম সময়ের ব্যবধানে সেই ক্লাবটিই ৭ ধাপ এগিয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এ ক্লাবের দাম গত এক বছরে বেড়েছে ৭৪ শতাংশ। বর্তমানে ইন্টার মায়ামির বাজারমূল্য ১০২ কোটি ডলার। ১১৫ কোটি ডলার বাজারমূল্যের লস অ্যাঞ্জেলেস এফসি আছে সব দলের শীর্ষে। তাদের থেকে ১০ কোটি ডলার কমে ১০৫ কোটি ডলার বাজারমূল্য নিয়ে দ্বিতীয় স্থানে আছে আটলান্টা ইউনাইটেড। ১০০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে তালিকার ৪এ আছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী বিপিএলে খেলবেন কি না জানালেন মাশরাফি পরবর্তী সংবাদ শেরপুরে ৫২তম শীতকালীণ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ