ads

মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লাউতারো মার্টিনেজের গোলে ইন্টার মিলানের শিরোপার হ্যাটট্রিক

খবর টি পড়েছেন : ৩২২
লাউতারো মার্টিনেজের গোলে ইন্টার মিলানের শিরোপার হ্যাটট্রিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে টানা তৃতীয়বারের মতো ইতালিয়াান সুপার কোপার শিরোপা জিতেছে ইন্টার মিলান। আসরের ফাইনালে ন্যাপোলিকে ১-০ গোলে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুলেছে মিলান।

Shamol Bangla Ads

ইতালিয়ান সুপার কোপায় এখন পর্যন্ত সবচেয়ে সফল দল জুভেন্টাস। তারা শিরোপা জিতেছে মোট ৯ বার। গতকাল রাতে সোমবার সৌদি আরবের আল আওয়াল পার্কে খেলতে নেমে ৬০ মিনিটে স্ট্রাইকার জিওভানি সিমিওয়ান লালকার্ড (দুইবার হলুদকার্ড) দেখলে ১০ জনের দলে পরিণত হয় ন্যাপোলি।

সেই সুযোগ ম্যাচের অতিরিক্ত সময়ে কাজে লাগান মার্টিনেজ। ৯১ মিনিটে বেঞ্জামিন পাভার্ডের লো ক্রস থেকে তীব্র ক্ষিপতায় বল শট করে ন্যাপোলির জাল কাঁপান মার্টিনেজ।

Shamol Bangla Ads

ম্যাচশেষে মার্টিনেজ বলেন, ‘আমি খু্বই গর্বিত। আমরা ইতালিয়ান কাপ থেকে ছিটকে পড়েছিলাম। যে কারণে, চেয়েছিলাম সুপার কোপা জিততে। এটি খুবই কঠিন ছিল। আমরা একদিনও বিশ্রাম করতে পারিনি। যে কারণে আমরা তেম শার্প ছিলাম না। কিন্তু আমি দলকে নিয়ে গর্ববোধ করছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিপিএল খেলতে ঢাকায় বাবর-রিজওয়ান পরবর্তী সংবাদ শানাকার অলরাউন্ড পারফরম্যান্সে খুলনার তিনে তিন