ads

শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ২, ২০২৩ ১১:৩৭ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে দাড়িয়ারপাড় নয়াপাড়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার বিকেলে ঝিনাইগাতী নন গভার্মেন্ট ক্রিকেট বোর্ডের আয়োজনে উপজেলার দাড়িয়ারপাড় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই খেলার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এ ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নৌকা মনোনীত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম।

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তাহের,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, দাড়িয়ারপাড় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শশাংক শেখর রায়, সহ-সভাপতি হারুন অর রশীদ, ঝিনাইগাতী সদর ইউপি সদস্য মো: জাহিদুল হক মনির ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহের উদ্দিন।

Shamol Bangla Ads

আশরাফুল কবীরের সঞ্চালনায় ওইসময় সাবেক ইউপি সদস্য চান মিয়া, দাড়িয়ারপাড় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল হক শান্ত, বাঐবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিস্টার, ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর প্রোগ্রাম অফিসার মোঃ সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, ফাইনাল খেলায় দাড়িয়ারপাড় নয়াপাড়া রয়েল স্পোর্টিং ক্লাব বনাম থানা রোড স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। খেলায় সুপার ওভারে থানা রোড স্পোর্টিং ক্লাবের ৮ রানের টার্গেটে দাড়িয়ারপাড় নয়া পাড়া রয়েল স্পোর্টিং ক্লাব, ৩ বলে ৯ রান করে বিজয়ী হন।
পরে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Need Ads