ads

রবিবার , ২৬ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রিন লক করবেন যেভাবে

খবর টি পড়েছেন : ৬০৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অফিসের বা অন্য কারও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ খুলে রাখলে নিজের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। এজন্য বার বার লগ ইন বা লগ আউট করে। তবে এতে কাজের গতি কমে যায়। এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনের জন্য স্ক্রিন লক ফিচার নিয়ে এসেছে মেটা।

Shamol Bangla Ads

নতুন ফিচারটি গ্রাহকের গোপনীয়তা রক্ষা করে ও অতিরিক্ত নিরাপত্তা দেয়। সেসঙ্গে ব্যবহারকারীর মূল্যবান সময় বাঁচাবে। হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রিন লক ফিচারটি ব্যবহারে জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন–

১. কিউআর কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করুন। এজন্য নিচের ওয়েবসাইটটি ব্যবহার করুন–web. whatsapp. com
২. ওপরের মেনু থেকে তিন ডট মেনু আইকোনে ক্লিক করুন এবং সেটিংসে প্রবেশ করুন।
৩. সেটিংস থেকে প্রাইভেসি ট্যাব খুঁজে বের করুন।
৪. প্রাইভেসি ট্যাবে থেকে নিচের দিকে স্ক্রল করে স্ক্রিন লক অপশন খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
৫. স্ক্রিনে থাকা নির্দেশগুলো অনুসরণ করে পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ডের জন্য ৬ থেকে ১২৮টি বর্ণ, সংখ্যা, ক্যারেক্টার ও বিরামচিহ্ন ব্যবহার করতে পারবেন। পাসওয়ার্ডটি কনফার্ম করুন এবং ‘ওকে’ অপশনে ক্লিক করুন।
৬. হোয়াটসঅ্যাপের স্ক্রিন কতক্ষণ পর লক হবে তাও নির্ধারণ করা যাবে। এর জন্য ১ মিনিট, ১৫ মিনিট বা ১ ঘণ্টার অপশন দেওয়া থাকবে।

Shamol Bangla Ads

কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড সেট করা যাবে। এজন্য হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট হয়ে পুনরায় লগ ইন করতে হবে। আপনার অনুপস্থিতিতে আপনার কম্পিউটারে কেউ প্রবেশ করলেও বাড়তি নিরাপত্তার এই ফিচার হোয়াটসঅ্যাপের চ্যাট, মেসেজের গোপনীয়তা রক্ষা করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বকেয়া আদায়ে ব্যান্ডউইথ ডাউন, ইন্টারনেটে ধীরগতি পরবর্তী সংবাদ চ্যাটজিপিটি স্টোর চালু হওয়ার সময় পেছালো

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads