ads

শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বকেয়া আদায়ে ব্যান্ডউইথ ডাউন, ইন্টারনেটে ধীরগতি

খবর টি পড়েছেন : ৬৪৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানিগুলোর কাছ থেকে পাওনা আদায়ে জনগণকে জিম্মি করেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি। ৩৮৪ কোটি টাকা বকেয়া পরিশোধ না করায় আইআইজিগুলোর ৫০০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইডথ সীমিত বা ডাউন করে দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসির (বিএসসিপিএলসি) এমন উদ্যোগে বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে দেশব্যাপী ইন্টারনেটে গতি কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো গ্রাহক।

বিএসসিপিএলসি থেকে ব্যান্ডউইথ কিনে মোবাইল অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) কাছে সরবরাহ করে আইআইজি কোম্পানিগুলো।

Shamol Bangla Ads

বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদ জানান, ৩৪টি আইআইজির মধ্যে ১৯টির ব্যান্ডউইডথ সরবরাহ সীমিত করা হয়েছে। তিনি বলেন, কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে; কিন্তু সরকারের রাজস্ব পরিশোধ করে না। বারবার বলার পরও তারা বকেয়া পরিশোধ করেনি। তাই বাধ্য হয়ে ব্যান্ডউইথ বন্ধ করা হয়েছে। এতে গ্রাহকদের সাময়িক সমস্যা হচ্ছে বলে স্বীকার করেন তিনি।

এর আগে পাওনা আদায়ে ব্যবস্থা নিতে গত জুলাইয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দেয় বিএসসিপিএলসির। মন্ত্রণালয় গত ৯ আগস্ট টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়ে বিষয়টি সুরাহা করতে বলে। বিটিআরসি ১৪ সেপ্টেম্বর আইআইজি অ্যাসোসিয়েশনকে (আইআইজিএবি) বকেয়া পরিশোধের জন্য চিঠি দেয়।

আইআইজিএবির মহাসচিব আহমেদ জুনায়েদ বলেন, বকেয়ার জন্য ৯টি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এর চেয়ে বেশি অপারেটরের ব্যান্ডউইডথ সীমিত করা হয়েছে। অন্যদের আগে জানানো হয়নি।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক বলেন, ব্যান্ডউইথ কমে যাওয়ায় গ্রাহকদের ইন্টারনেটের গতি কমে গেছে।

জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, পাওনা আদায়ে সেবা বন্ধ ছাড়াও নানান উপায় আছে। ব্যান্ডউইডথ বন্ধের সিদ্ধান্তে মূলত ভোগান্তি হচ্ছে জনগণের। জনগণকে ভুগতে হয়, এমন সিদ্ধান্ত একটি সরকারি প্রতিষ্ঠান কীভাবে নেয়? তিনি বলেন, এ বিষয়ে বিএসসিপিএলসির পরিচালনা পর্ষদ ভালো বলতে পারবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৬৯ কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দিয়েছে ইসি পরবর্তী সংবাদ ঢাকা খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগে আ’লীগের ১৫১…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads