ads

রবিবার , ১৯ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রেকর্ড ১৪ গোলে ফ্রান্সের জয়, এমবাপ্পের হ্যাটট্রিক

খবর টি পড়েছেন : ৪২৮
রেকর্ড ১৪ গোলে ফ্রান্সের জয়, এমবাপ্পের হ্যাটট্রিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইউরো বাছাইয়ে জয়ের ব্যবধানে নতুন রেকর্ড গড়েছে ফ্রান্স। জিব্রাল্টারের বিপক্ষে গোল উৎসব করেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি। ১৪-০ গোলে জয় পেয়েছে ফ্রান্স। এটি শুধু ইউরো বাছাইয়েই নতুন রেকর্ড নয়। বিশ্বকাপ বাছাইয়ের সঙ্গে তুলনা করলেও এটি বড় জয়। বিশ্বকাপ বাছাইয়ে ২০০৬ সালে জার্মানি সান মারিনোকে ১৩-০ গোলে বিধ্বস্ত করেছিল। তাছাড়া নিজেদের ফুটবল ইতিহাসেও ফরাসিদের এত বড় জয় আগে ছিল না।

Shamol Bangla Ads

ম্যাচের শুরু থেকেই জিব্রাল্টারকে নিয়ে ছেলেখেলা করতে থাকে ফ্রান্স। ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৯৮ নম্বরে থাকা দলটির বিপক্ষে ফ্রান্সের ৯ খেলোয়াড় গোলের খাতায় নাম লিখিয়েছে। তবে গোলের সূচনা তারা করতে পারেননি, বরং করেছিল জিব্রাল্টার। তৃতীয় মিনিটে আত্মঘাতি গোলে সুবাদে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। শুরুতেই জিব্রাল্টার লাল কার্ড পাওয়ায় ফ্রান্সের গোল উৎসবের পথটা সহজ হয়ে যায়।

গোলবন্যার ম্যাচে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করেছেন কিংসলে কোমান ও অলিভার জিরু। একটি করে গোল করেছেন উসমান দেম্বেলে, মার্কাস থুরাম, আদ্রিয়ান রাবিও, ওয়ারেন জাইরে-এমেরি, জোনাথান ক্লাউস ও ইউসুফ ফোফানা।

Shamol Bangla Ads

ফরাসিরা আগেভাগে চূড়ান্ত পর্ব নিশ্চিত হওয়ায় এদিন অভিষেকের সুযোগ হয়েছে ১৭ বছর বয়সী জায়ার এমেরির। ১৯১৪ সালের পর সর্বকনিষ্ঠ ফরাসি খেলোয়াড় হিসেবে অভিষেক করার কীর্তি গড়েছেন তিনি। পাশাপাশি সর্বকনিষ্ঠ হিসেবেও গোল করার কীর্তি গড়েছেন। মাত্র ১৬ মিনিটের মধ্যে গোলের দেখা পান এ টিনএজার। তবে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। গোল করার পরও অভিষেকটা আনন্দময়ও হয়নি তার। মারাত্মক ফাউলের শিকার হয়ে ২০ মিনিটের সময় মাঠ ছাড়তে হয় তাকে। ১৯১৪ সালের পর এই প্রথম ফ্রান্স দলে এত কম বয়সী খেলোয়াড়ের অভিষেক হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কার মাথায় মুকুট পরবর্তী সংবাদ শিরোপার লড়াইয়ে ২৪০ রানে অলআউট ভারত