ads

বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, তাকিয়ে পাকিস্তান-বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৪৪৩
ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, তাকিয়ে পাকিস্তান-বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্বকাপের লিগপর্বে বাকি আর মাত্র ১টি করে ম্যাচ। শুরুর দিকে কিছুটা নিষ্প্রাণ এই বৈশ্বিক আসরে শেষ সময়ে এসে যেন প্রাণ ফিরেছে। টুর্নামেন্টের ১০ দলের মধ্যে ৭ দলেরই ভাগ্য ঝুলে আছে। সেমিফাইনালের বাকি এক আসনের জন্য অপেক্ষায় আছে তিন দল। আর চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গা নিশ্চিতের জন্য লড়ছে চার দল।

Shamol Bangla Ads

এমন গুরুত্বপূর্ণ সময়ে নবম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।

আজকের ম্যাচে দুই দলের জন্য সমীকরণ দুই রকম। নিউজিল্যান্ড জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আর শ্রীলঙ্কা জিতলে তারা এগিয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে। কিন্তু শুধু এখানেই থামছে না এই ম্যাচের মাহাত্ম্য, বাংলাদেশ আর পাকিস্তানের ভাগ্যটাও ঝুলে আছে এই ম্যাচের উপরে।

Shamol Bangla Ads

আজকের ম্যাচে দুই দলেই একটি করে পরিবর্তন রয়েছে। ইনজুরি থেকে ফিরেই একাদশে ফিরেছেন লকি ফার্গুসন। আর শ্রীলঙ্কার দলে রাজিথার জায়গায় ফিরেছেন চামিকা।

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

শ্রীলঙ্কা একাদশ
পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস’ খেলেছেন ম্যাক্সওয়েল পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত