ads

বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

খবর টি পড়েছেন : ৪৪৮
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। এই সফরে দু’দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। এই সফরের জন্য আগেই দল ঘোষণা করেছিল পাকিস্তান। এবার টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে সিরিজটি খেলবে টাইগ্রেসরা।

Shamol Bangla Ads

আগামী ২০ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তান দলের। এর মধ্যে তিনটি ওয়ানডে ম্যাচই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫ এর অংশ। আসন্ন সিরিজের সূচি এবং ভেন্যুর তালিকায় রয়েছে চট্টগ্রাম এবং মিরপুরের নাম। আগামী ২৫, ২৭ ও ২৯ অক্টোবর চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সব ম্যাচই হবে দিবারাত্রীর।

বাংলাদেশের দলে আছেন নিয়মিত খেলোয়াড়দের সবাই। তবে এই সিরিজেও দলে ফেরা হয়নি অভিজ্ঞ সালমা খাতুন, জাহানারা আলম ও শারমিন আক্তার সুপ্তার।

Shamol Bangla Ads

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার, শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সাথী রানি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জোড়া গোলে আর্জেন্টিনাকে জেতালেন মেসি পরবর্তী সংবাদ হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার