ads

বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেইমারের ‘প্রথম’ গোলে আল হিলালের বড় জয়

খবর টি পড়েছেন : ৫১৭
নেইমারের ‘প্রথম’ গোলে আল হিলালের বড় জয়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগের ম্যাচেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। শুরুর চার ম্যাচে গোল না পাওয়ায় সমালোচনাও শুনতে হয়েছে নেইমারকে। অবশেষে পঞ্চম ম্যাচে এসে গোলের খাতা খুললেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তার দল আল হিলালও পেয়েছে সহজ জয়। এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানকে হারিয়েছে ৩-০ ব্যবধানে।

Shamol Bangla Ads

প্রতিপক্ষের মাঠে দুই অর্ধেই আধিপত্য দেখিয়ে খেলেছে আল হিলাল। আগের ম্যাচ ড্র করায় এই ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ। জয়ের বিকল্প ছিল না আল হিলালের সামনে।
আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ১৮ মিনিটেই এগিয়ে যায় হিলাল। মোহাম্মদ আল বুরায়েকের বাড়ানো বলে জাল খুঁজে নেন অ্যালেক্সান্ডার মিত্রোভিজ। ৩৮ মিনিটে দুই দলই পরিণত হয় দশ জনের দলে। তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন দুই দলের দুই ফুটবলার।

৫৮ মিনিটে সেই কাঙখিত গোলের দেখা পান নেইমার। নাসের আল দাওয়াসারির পা ঘুরে বল পেয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন এই তারকা। আর শেষ দিকে সালেহ আল সাহেরির গোলে বড় নিশ্চিত হয় আল হিলালের।

Shamol Bangla Ads

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপের দুইয়ে আল হিলাল। ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে নাভবাহোর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাকিবকে ছাড়া ধর্মশালায় পৌঁছালো দল পরবর্তী সংবাদ এবারের বিশ্বকাপ ক্রিকেটে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শচীন টেন্ডুলকার