ads

মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউজিল্যান্ডে বিধ্বস্ত টাইগাররা, সিরিজ হার

খবর টি পড়েছেন : ৬৫৯
নিউজিল্যান্ডে বিধ্বস্ত টাইগাররা, সিরিজ হার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গ্যালারির সেরা আসনে বসেও অনেক সময় খেলা দেখতে হয় বিগ স্ক্রিনে। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের শেষ ওয়ানডেতে লড়তেও বিগ স্ক্রিনের মতো মনোযোগ আটকে ছিল বাংলাদশের বিশ্বকাপ দল ঘোষণায়।

Shamol Bangla Ads

তামিম ইকবাল বিশ্বকাপে থাকছেন কিনা প্রশ্নোত্তরে বিসিবি রোমাঞ্চের অপেক্ষা রাখলেও ম্যাচে বাংলাদেশ দল কোন রোমাঞ্চ উপহার দিতে পারেনি। ব্ল্যাক ক্যাপসদের কাছে শেষ ম্যাচে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। বিশ্বকাপের প্রি টেস্টের সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

মঙ্গলবার প্রথমবার দলকে নেতৃত্ব দিতে নামা নাজমুল শান্ত টস জিতে ব্যাটিং নেন। কিন্তু দুই নবীন ওপেনার জাকির হাসান (১) তানজিদ তামিম (৫) দলকে ভরসা দিতে পারেননি। দলের ৮ রানে সাজঘরে ফেরেন তারা। দলের রান ৩৫ হলে ব্যক্তিগত ১৮ রানে আউট হন তাওহীদ হৃদয়।

Shamol Bangla Ads

ওই বিপর্যয় সামাল দিতে তিনে নামা নাজমুল শান্ত এক প্রান্তে দাঁড়িয়ে যান। তিনি খেলেন ৮৪ বলে দশটি নিঁখুত চারের শটে ৭৬ রানের ইনিংস। কিন্তু মিডল অর্ডারের মুশফিক (১৮) কিংবা মাহমুদউল্লাহ (২১) তাকে সঙ্গ দিতে পারেননি। ব্যর্থ হন শেখ মাহেদীও (১৩)।

বাংলাদেশ ৩৪.৩ ওভারে অলআউট হয় ১৭১ রানে। জবাব দিতে নেমে ৩৪.৫ ওভারে জয় তুলে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। দলটির হয়ে ওপেনার উইল ইয়ং ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। হেনরি নিকোলসের ব্যাট থেকে এসেছে ৫০ রানের হার না মানা ইনিংস। এছাড়া ওপেনার ফিন অ্যালেন ২৮ ও টম ব্লান্ডেল অপরাজিত ২৩ রান করেন।

বাংলাদেশ দলের হয়ে এই ম্যাচে বল হাতে ৬ ওভারে ৩২ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের পেসার এডাম মিলনে চারটি এবং ট্রেন্ট বোল্ট ও ম্যাককনচি দুটি করে উইকেট নিয়েছেন। সাকিব-তাসকিনদের বিশ্রামের ম্যাচে দলীয় ব্যর্থতায় ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবেছে বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভিনিসিয়ুসকে নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দল পরবর্তী সংবাদ বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা : আছেন রিয়াদ, বাদ…