ads

বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত ম্যাচের আগের দিন অনুশীলন করবে না বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৫০৬
ভারত ম্যাচের আগের দিন অনুশীলন করবে না বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আজ সকালেই বাংলাদেশ দল জানিয়ে দিয়েছে, কাল ভারতের বিপক্ষে খেলার আগে আজ আর অনুশীলনই করবে না তারা। পাঁচ দিনের বিরতির মধ্যে গতকালই বাংলাদেশ মাঠে এসেছিল শুধু। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুশীলন শুরুর কিছুক্ষণ পরেই প্রেমাদাসায় নামে বৃষ্টি। অনুশীলন অসমাপ্ত রেখে সাকিবরা ফিরে যান টিম হোটেলে। গতকাল তবু মাঠে এসেছিল বাংলাদেশ, আজ কোনো অনুশীলনই করবে না।

Shamol Bangla Ads

কাল ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা আপাতত গুরুত্বহীন। টুর্নামেন্টে নিজেদের আর কোনো সমীকরণ নেই, বাংলাদেশের কাছে এশিয়া কাপের গুরুত্বও যেন হারিয়েছে। অনুশীলনের প্রয়োজনীয়তা সে কারণেই হয়তো ফুরিয়েছে। কলম্বোর অনুশীলন ফ্যাসিলিটিজ আর আবহাওয়াও গুরুত্বপূর্ণ বিষয়।

হ্যাঁ, মাঠের অভাব নেই এখানে। তবে গুরুত্বহীন এক ম্যাচের আগে অনুশীলনের উপযুক্ত মাঠ অনুসন্ধান আর বৃষ্টিবাধার আশঙ্কায় এত অনুশীলন অর্থহীন মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছে। চোট-অসুস্থতা বেশ ভুগিয়েছে; বাংলাদেশ চাইছে, বিশ্বকাপের আগে যতটা সতেজ আর চোটমুক্ত থাকতে। গতকাল বাংলাদেশ দলকে দেখেও মনে হচ্ছিল, কোনোভাবে টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরতে পারলেই যেন বেঁচে যায়।

Shamol Bangla Ads

ভারতের বিপক্ষে কালকের ম্যাচে হারানোর কিছু নেই বাংলাদেশের। তবে পাওয়ার আছে অনেক। গতকাল বিকেলে টিম হোটেলে সাংবাদিকদের সেটিই বলছিলেন তাওহীদ হৃদয়, ‘যেটা চলে গেছে, সেটা নিয়ে ভাবি না। বর্তমানে থাকার চেষ্টা করি। সামনে ভারতের সঙ্গে খেলা। চেষ্টা করব ভালোভাবে শেষ করার। এখান থেকে একটা ভালো ফল নিয়ে যেন যেতে পারি।’
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পরশু ভোরে ঢাকার ফ্লাইট ধরবে বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বলিভিয়ার বিপক্ষে মেসিবিহীন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বড় জয় পরবর্তী সংবাদ নাসুম-মেহেদীর ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ