ads

মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপ : রান সংগ্রাহকদের শীর্ষে শান্ত, উইকেট শিকারে তাসকিন

খবর টি পড়েছেন : ৪৮১
এশিয়া কাপ : রান সংগ্রাহকদের শীর্ষে শান্ত, উইকেট শিকারে তাসকিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চলমান এশিয়া কাপে বাংলাদেশের দলগত পারফরম্যান্স ভালো না হলেও ব্যক্তিগতভাবে বাজিমাত করেছেন টাইগাররা। এই মুহূর্তে ব্যাটিং ও বোলিং, দুটোতেই শীর্ষে বাংলাদেশ। ব্যাটিংয়ে সেরা পাঁচে আছেন দুই বাংলাদেশি।

Shamol Bangla Ads

নাজমুল হোসেন শান্ত খেলেছেন মাত্র দুই ম্যাচ। গ্রুপ পর্বের দুই ম্যাচ পর চোটের কারণে দেশে ফিরে আসতে হয়েছে বাংলাদেশি ব্যাটারকে। দুই ম্যাচে খেলেছেন অসাধারণ দুটো ইনিংস। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে স্রোতের বিপরীতে করেছেন ৮৯ রান। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ১০৪ রানের ঝলমলে ইনিংস। তাতে, ১৯৩ রান নিয়ে শীর্ষে আছেন শান্ত।

ব্যাটারদের তালিকায় শান্তর পরই আছেন বাবর আজম। ৪ ম্যাচে ১৭৮ রান করেছেন তিনি। এছাড়া ১৫০ রান নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছেন লঙ্কান ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। তার পরের স্থান আরেক লঙ্কান কুশাল মেন্ডিসের দখলে। ১৪৭ রান নিয়ে চারে আছেন তিনি। এবারের আসরে ওপেনার বনে যাওয়া মেহেদী হাসান মিরাজ ১৪৫ রান নিয়ে আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে।

Shamol Bangla Ads

সর্বোচ্চ রানের মতো সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায়ও আছেন বাংলাদেশি বোলার। তবে পাক পেসার হারিস রউফের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তাসকিন। ৪ ম্যাচ খেলে রউফের সঙ্গে সমান ৯টি উইকেট নিয়েছেন তিনি। আরেক টাইগার পেসার শরিফুল ইসলাম রয়েছেন সেরা তিনে। টুর্নামেন্টের ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে নাসিম শাহ’র সঙ্গে যৌথভাবে অবস্থান শরিফুলের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ পুলিশ ফুটবলে ময়মনসিংহ রেঞ্জ চ্যাম্পিয়ন পরবর্তী সংবাদ বলিভিয়ার বিপক্ষে মেসিবিহীন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বড় জয়