ads

মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈকতে ভেসে আসা রহস্যময় বস্তুটি ভারতের রকেটের অংশ

খবর টি পড়েছেন : ৬০৩
সৈকতে ভেসে আসা রহস্যময় বস্তুটি ভারতের রকেটের অংশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় সমুদ্র সৈকতে ভেসে রহস্যময় বস্তুর রহস্যের জট খুলেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সৈকতে ভেসে আসা বস্তুটি আসলে ভারতের উৎক্ষেপিত রকেটের অংশ। গত ১৬ জুলাই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের গ্রিন হেড সৈকতে বিশালাকারের বস্তুটি দেখতে পান স্থানীয়রা। এরপর তারা পুলিশে খবর দেন।

Shamol Bangla Ads

বার্নাকলের প্রলেপযুক্ত অস্বাভাবিক সিলিন্ডার সদৃশ বস্তুটি নিয়ে মানুষের মধ্যে কৌতুহল দেখা দেয়। অনেকে মনে করেন এটি— সেনাবাহিনীর ব্যবহৃত কোনো অস্ত্রের অংশ হবে অথবা ২০১৪ সালে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানের অংশ।

কিন্তু সোমবার (৩১ জুলাই) অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি এক টুইট বার্তায় জানিয়েছে, এটি আসলে একটি পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যানের অংশ। আর এ ধরনের উৎক্ষেপণ যান পরিচালনা করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। দুই মিটার বা ৬ ফুট উঁচু এই বস্তুটি একটি স্টোরেজে রাখা হয়েছে। এটির ওপর থেকে নিচ পর্যন্ত বৈদ্যুতিক তার ঝুলে ছিল।
বস্তুটি নিয়ে কী করা হবে এ নিয়ে এখন ভারত ও অস্ট্রেলিয়া আলোচনা করছে বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি।

Shamol Bangla Ads

এর আগেও অস্ট্রেলিয়ার মাটিতে মহাকাশযানের অংশ পাওয়া গিয়েছিল। গত আগস্টে নিউ সাউথ ওয়েলসের এক ভেড়ার খামারি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের মহাকাশযানের ধ্বংসাবশেষ পেয়েছিলেন। যা তার খামারের ভেতর পড়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানে ইসলামপন্থী রাজনৈতিক র‍্যালিতে বিস্ফোরণ, নিহত ৩৯ পরবর্তী সংবাদ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা জাস্টিন ট্রুডোর