ads

বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিলিপাইনে নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু, নিখোঁজ ৬

খবর টি পড়েছেন : ৫৭২
ফিলিপাইনে নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু, নিখোঁজ ৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে একটি হ্রদে নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ থাকা আরও ৬ জনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির কোস্ট গার্ড।

Shamol Bangla Ads

ফিলিপাইন কোস্ট গার্ডের (পিসিজি) বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা নেইল ফেরার স্থানীয় ডিজেডআরএইচ রেডিওকে জানান, নৌকাডুবির ঘটনায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ থাকা আরও ছয়জনের সন্ধানে তল্লাশি চলছে।

Shamol Bangla Ads

পিসিজি জানিয়েছে, নৌকাটি ভূমি থেকে ৪৫ মিটার (১৪৭ ফুট) দূরে থাকা অবস্থায় ঝড়ো বাতাসের কবলে পড়ে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে নৌকাটির একপাশে সরে যায়। আর এ কারণেই মূলত নৌকাটি ডুবে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ হাজার গাড়ি বহনকারী জাহাজে আগুন, ক্রু সদস্য… পরবর্তী সংবাদ পাকিস্তানে ইসলামপন্থী রাজনৈতিক র‍্যালিতে বিস্ফোরণ, নিহত ৩৯