ads

বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ বাছাইপর্বে মালদ্বীপকে পেয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক

খবর টি পড়েছেন : ৫৩৪
বিশ্বকাপ বাছাইপর্বে মালদ্বীপকে পেয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

২০২৬ বিশ্বকাপ হবে তিন দেশে। যার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। যেখানে ফিফা প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজন করবে আসর। আগামী অক্টোবরে শুরু হবে ওই বিশ্বকাপের বাছাইপর্ব।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তরে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের প্রথম রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখান প্রথম রাউন্ডে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মালদ্বীপকে।

এদিকে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের প্রথম রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পেয়ে খুশি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ড্রয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার এই সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। আত্মবিশ্বাসী কণ্ঠে জামাল জানালেন, ‘আমাদের জন্য এটা ভালো হয়েছে। মালদ্বীপকে আগেও হারিয়েছি। সামনে তাদের আবার হারিয়েই পরের রাউন্ডে পা ফেলতে চাই। তবে তার আগে সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচে নিজেদের ঝালাই করে নিতে হবে।’

Shamol Bangla Ads

তবে সাফের ও বিশ্বকাপের ম্যাচকে আলাদা উল্লেখ করে জামাল ভূঁইয়া বলেছেন, ‘দুই ম্যাচ দুইরকম। তারপরও আমি বলবো এই ড্রটা আমাদের জন্য ঠিক আছে।’

আগামী ১২ ও ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথমপর্বের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। জিতলে বাংলাদেশ ‘আই’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও নেবাননের বিপক্ষে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসির জোড়া গোলে মায়ামির বড় জয় পরবর্তী সংবাদ ২৯ বছর পর শ্রীলঙ্কাকে ‘হোয়াইটওয়াশ’ করল পাকিস্তান