ads

রবিবার , ২৩ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতকে হারানোয় জ্যোতিদের ৩৫ লাখ টাকার পুরস্কার

খবর টি পড়েছেন : ৫৮৭
ভারতকে হারানোয় জ্যোতিদের ৩৫ লাখ টাকার পুরস্কার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঘরের মাঠে ভারতের মেয়েদের বিপক্ষে দারুণ একটি সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি জয়। প্রথমবার ওয়ানডে জয় ও সিরিজ টাইও দেখা গেছে এই সিরিজে। মেয়েদের দারুণ পারফরম্যান্সের পর সিরিজ শেষে আজ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Shamol Bangla Ads

রবিবার বাংলাদেশ দলের টিম হোটেলে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা ও মধ্যাহ্নভোজ সারেন বিসিবি সভাপতি। পাপনের সঙ্গে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড পরিচালকেরাও ছিলেন টিম হোটেলে। মেয়েদের সঙ্গে সাক্ষাৎ শেষে সব মিলিয়ে ৩৫ লাখ টাকা পুরস্কারের কথা জানিয়েছেন পাপন।

এখানে ২৫ লাখ টাকা পুরো দলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ব্যক্তিগত পারফরম্যান্স ও কোচিং স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। পাপন বলেছেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য ও যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’

Shamol Bangla Ads

ওয়ানডে সিরিজের সময় দেশের বাইরে থাকলেও নিগার সুলতানা জ্যোতির দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল পাপনের। এ নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘প্রথম ওয়ানডে জিতল, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। তাদের বলেছিলাম, তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কি না। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি, তা না। তবে তোমরা খুব ভালো খেলেছ। তারপর যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ড্র বাংলাদেশ-ভারত ওয়ানডে পরবর্তী সংবাদ ফিরলেই অধিনায়ক হবেন তামিম, বলছেন পাপন