ads

মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শরীফুল-তাসকিনে এলোমেলো আফগানিস্তান

খবর টি পড়েছেন : ৭৬৮
শরীফুল-তাসকিনে এলোমেলো আফগানিস্তান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শরীফুলের জোড়া আঘাতের পর তাসকিন, এরপর আবারও শরীফুল। আফগান শিবিরে যেন একের পর তোপ দাগাচ্ছেন বাংলাদেশের পেসাররা। ইনিংসের তৃতীয় ওভারে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন শরীফুল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানকে(১) আউট করার ওভারেই রহমত শাহকে(০) ফেরান শরীফুল।

Shamol Bangla Ads

এরপর তাসকিন আহমেদও নাম লেখালেন উইকেটের খাতায়। ফেরালেন আগের ম্যাচে ঝড় তোলা রহমানউল্লাহ গুরবাজকে(৬)। দলীয় স্কোরবোর্ডে এক রান যোগ হতেই আফগান শিবিরে তৃতীয় আঘাত হানেন শরীফুল। এবার তার শিকার মোহাম্মদ নবী(১)।
১১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২ রানে ব্যাট করছে আফগানিস্তান। ক্রিজে আছেন নাজিবুল্লাহ ও হাশমতউল্লাহ শহীদি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

Shamol Bangla Ads

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর, আব্দুল রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসিদের দেশে খেলতে যাচ্ছেন বাংলাদেশের স্বাধীন পরবর্তী সংবাদ আফগানদের উড়িয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ