ads

বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরও ৪টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা

খবর টি পড়েছেন : ৫২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, দেশে বর্তমানে ১০টি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম রয়েছে। আরও ৪টি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে।’

Shamol Bangla Ads

বৃহস্পতিবার সংসদে বেগম নাজমা আকতারের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। কক্সবাজার, কুমিল্লা, ফেণী ও মানিকগঞ্জ জেলায় আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১০টি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম রয়েছে। বিদ্যমান স্টেডিয়ামগুলো হলো- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা; শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা; খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়ণগঞ্জ; শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম (বিভাগীয় স্টেডিয়াম); এম. এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম; শেষ আবু নাসের স্টেডিয়াম, খুলনা (বিভাগীয় স্টেডিয়াম); সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট (বিভাগীয় স্টেডিয়াম); বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা এবং মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদ ঘিরে ১৩ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা… পরবর্তী সংবাদ কেন প্রেমিকার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নেইমার?