ads

বৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন কামারেরচর ইউনিয়ন

খবর টি পড়েছেন : ৮০৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই ফাইনাল খেলায় লছমনপুর ইউনিয়নকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কামারেরচর ইউনিয়ন একাদশ।

Shamol Bangla Ads

ফাইনাল খেলার প্রথমার্ধে ১ গোল দিয়ে লছমনপুর ইউনিয়ন একাদশ এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে কামারেরচর ইউনিয়ন একাদশ। দ্বিতীয়ার্ধে কামারেরচর ১ গোল করে খেলায় সমতা ফেরালে ১-১ গোলে শেষ হয় নির্ধারিত সময়। পরে টাইব্রেকারে কামারেরচর ইউনিয়ন ৪-৩ গোলে লছমনপুর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অসাধারণ নৈপূণ্যের জন্য খেলায় ম্যান অবদি ম্যাচ হয়েছেন কামারেরচরের গোলরক্ষক সানজিদ।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

Shamol Bangla Ads

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফুল আলম মিজান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, লছমনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতিরিক্ত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত পরবর্তী সংবাদ সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের নিন্দা :…