ads

বুধবার , ১৪ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মণিপুরে ফের সহিংসতা, নিহত ৯

খবর টি পড়েছেন : ৫৩৮
মণিপুরে ফের সহিংসতা, নিহত ৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে গত ২৪ ঘণ্টায় নারীসহ নিহত হয়েছে ৯ জন। এ ঘটনার পর শিথিল করা কারফিউ ফের কড়াকড়ি করা হয়েছে। খবর: এনডিটিভি

Shamol Bangla Ads

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, খামেনলোক এলাকায় মঙ্গলবার গভীর রাতে গুলির ঘটনা ঘটে। খামেনলোক এলাকাটির অবস্থান ইম্ফল পূর্ব জেলা ও ক্যাঙপোকপি সীমান্তের কাছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য ইম্ফলে নেওয়া হয়। সহিংসতায় নিহতদের মধ্যে কয়েকজনের শরীরে কাটা দাগ এবং একাধিক বুলেটের আঘাত রয়েছে।
মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতার কারণে এক মাসেরও বেশি সময় ধরে সেখানে উত্তেজনা রয়েছে। রাজ্যটিতে যখন শান্তি পুনরুদ্ধারের চেষ্টা চলছে তখন এই ঘটনাটি ঘটল।

Shamol Bangla Ads

মণিপুরে জাতিগত সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছে। আরও অনেক আহত হয়েছে। এছাড়া বাড়িঘর ছাড়তে হয়েছে হাজার হাজার মানুষকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অস্ট্রেলিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় নিহত ১০ পরবর্তী সংবাদ গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু