ads

বুধবার , ১৪ জুন ২০২৩ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৪, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Shamol Bangla Ads

বুধবার দুপুর পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে কতজন ছিলেন তা জানাতে পারেনি গ্রিক কোস্টগার্ড। এ বছর দেশটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা। খবর দ্য গার্ডিয়ানের

গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ গ্রিসের পাইলোস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি দেখতে পায় ইউরোপীয় সীমান্ত ও কোস্ট গার্ড সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ও নিকটবর্তী দুটি জাহাজ। এটি ইতালি যাচ্ছিল। এ সময় নৌকার যাত্রীদের সাহায্য করার জন্য কোস্ট গার্ডের একটি নৌযান এগিয়ে যায়। কিন্তু তারা সহযোগিতা প্রত্যাখ্যান করে। কয়েক ঘণ্টা পর নৌকাটি ডুবে যায়। এরপর তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়।

Shamol Bangla Ads

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে লিবিয়ার তবরুক শহর থেকে নৌকাটি রওনা দেয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃতদের কালামাতা শহরে নেওয়া হয়েছে।

Need Ads