ads

সোমবার , ১২ জুন ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রেলিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় নিহত ১০

খবর টি পড়েছেন : ৬০০
অস্ট্রেলিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় নিহত ১০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালসের ওয়াইন এলাকায় একটি বিয়ের বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন। ওই ঘটনায় ৫৮ বছর বয়সী বাস চালককে গ্রেফতার করা হয়েছে। ১১ জুন রবিবার রাতে বিয়ের অনুষ্ঠান শেষ করে ফেরাত পথে বাসটি গ্রেটা হান্টার ভ্যালিতে পৌঁছলে তা উল্টে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Shamol Bangla Ads

জানা যায়, কীভাবে বাসটি দুর্ঘটনার কবরে পড়েছে তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চাপম্যান বলেন, বিয়ের যাত্রী বহর করা বাসটি স্থানীয় সময় রাত সাড়ে ১১ টার সময় উল্টে যায়। বাস দুর্ঘটনায় আহত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টরের করে হাসপাতালে নেয়া হয়।

পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ৩৯ যাত্রী ছিল। এর মধ্যে ১০ জন নিহত এবং ২৫ জন আহত। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

Shamol Bangla Ads

দুর্ঘটনায় বাসটির ১০ যাত্রী প্রাণ হারালেও প্রাণে বেঁচে গেছেন বাসটির চালক। পরে তাকেও উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষ করে তার ডোপ টেস্ট করার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন: প্রিন্সের সামনেই মাথা ঘুরে পড়ে গেলেন তিন সেনা

পুলিশ আরও জানিয়েছে, এরই মধ্যে তদন্তের স্বার্থে দুর্ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সেসনকের মেয়র জে সুয়াল এবিসি নিউজকে বলেন, আমরা এখনো বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি। তদন্ত চলছে। এই মুহূর্তে আমরা এ দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে জানি না। তবে মনে হচ্ছে কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য বাসটি ভাড়া করা হয়েছেল। আর বাসটি সে অনুষ্ঠান থেকে ফিরছিল।

মেয়র আরও বলেন, গ্রেটা ও ব্র্যাঙ্কসটনের প্রধান মহাসড়কের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। এলাকাটি বিয়ের অনুষ্ঠানের জন্য জনপ্রিয়।

সূত্র: বিবিসি, রয়টার্স

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই সংঘর্ষে কেঁপে ওঠল সুদান পরবর্তী সংবাদ মণিপুরে ফের সহিংসতা, নিহত ৯