ads

শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আধুনিক টেকনোলজির অপব্যবহার করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৫৪১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আধুনিক টেকনোলজির অপব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, কোনো ক্রমেই আধুনিক টেকনোলজির অপব্যবহার করা যাবে না। যারা অপব্যবহার করবেন, তাদের আইনের মুখোমুখি হতেই হবে। শনিবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা কেউ ভুয়া নিউজ দেবেন না, উদ্দেশ্যমূলক কোনো প্রচারণা আপনারা করবেন না। অসত্য নিউজ কেউ ফেসবুকে প্রচার করবেন না। আপনাদের বিবেকে যেটা বলে সেটাই আপনারা চর্চা করবেন। তা না হলে আপনার স্বপ্ন, আমার স্বপ্ন, সবই আঁধারে ডুবে যাবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাসী না, আমরা কোনো পেশিশক্তি ও বন্দুকের নলে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি। জনগণ আমাদের সঙ্গে আছে। কে, কী বলল এগুলো কোনো কাজ হবে না। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আসাদুজ্জামান খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর খুনি কুলাঙ্গারদের একজন রয়েছে এই চান্দিনার সন্তান। আমরা তাকে ধরার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। যেখানেই থাকুক তাকে বিচারের আওতায় আনা হবে।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবেন, তখন অনেকেই হেসেছিলেন। আজ তার সুফল আমরা পাচ্ছি। আমরা ডিজিটালাইজড হয়েছি বলেই সারা পৃথিবীতে একটা অবস্থান নিয়েছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হবে, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সিটিজেন প্রয়োজন। আর স্মার্ট ইকোনমিক গড়ে তুলতে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মতো বিশ্ব বিখ্যাত চিকিৎসকও গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন আলোকিত থাকবে বাংলাদেশ।

সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম চেয়ারম্যানসহ চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ছাত্রলীগসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় নেতাকর্মীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে ফের বেঁকে গেছে রেললাইন পরবর্তী সংবাদ যে কোনো নির্বাচনে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করবে:…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads