ads

শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যে কোনো নির্বাচনে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করবে: আইজিপি

খবর টি পড়েছেন : ৪৬১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের সব বাহিনীর যৌথ প্রচেষ্টায় দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে উল্লেখ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দল্লাহ আল-মামুন বলেছেন, ‘পুলিশে প্রশিক্ষণ ও জনবল সবই আছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা রয়েছে। আগামী সিটি নির্বাচনসহ যে কোনো নির্বাচনে পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা ও তাদের দেওয়া দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে।’ শনিবার দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি শামসুদ্দিন মিলনায়তনের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

সিলেটের কিছু যুবক জঙ্গি তৎপরতায় জড়িত থাকার বিষয়ে আইজিপি বলেন, ‘মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ তথা অপরাধ কর্মকাণ্ডে জড়িত। ঢালাওভাবে সিলেটের লোক জঙ্গিবাদে জড়িত, সেটা বলা যাবে না। প্রতিটি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সাফল্য দিনদিন বাড়ছে।’

গুজব ছড়ানো বিষয়ে আইজিপি বলেন, ‘প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতির আলোকে আমরা আমাদের দায়িত্ব পালন করছি।’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ট্যুরিষ্ট পুলিশের যাত্রাসহ পুলিশে অনেক পরিবর্তন এসেছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘যে কেউ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে পুলিশ প্রশাসন তা মোকাবেলায় প্রস্তুত রয়েছে।’

Shamol Bangla Ads

নির্বাচনের আগে বিভিন্ন বিষয় নজরদারি করা হবে উল্লেখ করে আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘সাম্প্রতিক সময়ে সারা দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডসহ নানা ঘটনার তদন্ত চলছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’
এর আগে আব্দুল্লাহ আল-মামুন সিলেট বিভাগের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি এপিবিএন ও আরআরএফ এর নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। ব্রিফিংকালে সিলেট রেঞ্জের ডিআইজি মিজান শাফিউর রহমান, মেট্টোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ, র‌্যাব-৯ অধিনায়ক উইং কামান্ডার মোমিনুল হকসহ চার জেলার এসপি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আধুনিক টেকনোলজির অপব্যবহার করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ ঢাকায় ফিরেছেন ৯৪ লাখ ৫৭ হাজার সিমকার্ডধারী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads