শেরপুরে জেলা পুলিশের মার্চ/২০২৩ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশে বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রমজান মাস ও আসন্ন ঈদকে ঘিরে সক্রিয় হয়ে উঠে বিভিন্ন মৌসুমি অপরাধী চক্র। এ সকল অপরাধী চক্রের দৌরাত্ম্য প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সভায় মার্চ/২০২৩ খ্রি. মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য পুলিশ সুপার, শেরপুর জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন৷ সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন ঝিনাইগাতী থানার মো. মনিরুল আলম ভূইয়া, শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন নালিতাবাড়ী থানার এসআই (নিরস্ত্র) সাইদুর রহমান, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন নকলা থানার এএসআই (নিরস্ত্র) মো. জহুরুল ইসলাম। এছাড়া শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন ঝিনাইগাতী থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন সার্জেন্ট/মো. রুবেল মিয়া, শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে নির্বাচিত হন সদর থানার এএসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুক।
সভায় অন্যান্যের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তারসহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ, পিবিআই, সিআইডি’র প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




