ads

সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

খবর টি পড়েছেন : ৬৫৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে আরও দু’দিন অবরোধ ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) দেশজুড়ে অবরোধ পালন করবে দলটি। সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

Shamol Bangla Ads

তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান।

এর আগে সরকারের পতনের ডাক দিয়ে এক দফা দাবি আদায়ে টানা অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিএনপি। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বাতিল চেয়ে রবিবার থেকে দু’দিনের হরতাল পালন করে আসছে দলটি।

Shamol Bangla Ads

বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর এ কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। এবার ফের অবরোধ কর্মসূচিতে ফিরছে বিএনপি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ দিনে আ.লীগের ২৯৯৫ ফরম বিক্রি, আয় সাড়ে… পরবর্তী সংবাদ পর্যটনে বাংলাদেশ-নেপাল-মালদ্বীপের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads