ads

বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএসসির ফলে এগিয়ে মেয়েরা

খবর টি পড়েছেন : ২৭৮
এসএসসির ফলে এগিয়ে মেয়েরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। অকৃতকার্য হয়েছে ৬০ হাজার ৩৮৩ জন। পাসের হার ৯৪ দশমিক ৫০।

Shamol Bangla Ads

অন্যদিকে ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন ছাত্র পরীক্ষা দিয়ে পাস করেছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। অকৃতকার্য হয়েছে ৮৩ হাজার ৪৬৬ জন। পাসের হার ৯২ দশমিক ৬৯।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফল প্রকাশের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Shamol Bangla Ads

শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা যায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এতে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।
আর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৯৪ দশমিক ০৮, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৯৩ দশমিক ২২, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার… পরবর্তী সংবাদ পাঠ্যবই বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads