ads

রবিবার , ২ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এই সমাজের উচিত আমার কাছে ক্ষমা চাওয়া : প্রভা

খবর টি পড়েছেন : ২৭৭
এই সমাজের উচিত আমার কাছে ক্ষমা চাওয়া : প্রভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বরাবরই কাজের বাইরে ব্যক্তি জীবন নিয়ে শিরোনাম হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি একটি লিগ্যাল নোটিশের কারণে ফের আলোচনায় এসেছেন তিনি। শনিবার অভিনয়শিল্পী সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রভা। এ ময় তিনি লিগ্যাল নোটিশের জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে বলেন, এই সমাজেরই আমার কাছে ক্ষমা চাওয়া উচিত।

Shamol Bangla Ads

শুরুতেই অভিনয়শিল্পী সংঘ আয়োজিত অনুষ্ঠানে এসে ভালো লাগা কাজ করছে উল্লেখ করে প্রভা বলেন, ‘এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি গ্রেটফুল অ্যাসোসিয়েশনের কাছে।’ তিনি আক্ষেপ নিয়ে বলেন, ‘ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেলে ভয় পেতাম, কারণ আম্মু জানলে বকা দেবে। এখন ফিজিক্যালি অ্যাবিউজড হলেও হজম করে ফেলি, কারণ তার চেয়ে বড় ভয় হয় যদি জার্নালিস্ট জানতে পারে- তাহলে কী হবে!’

প্রভা বলেন, ‘কিছুদিন আগে আমি জানিয়েছি- আমার সঙ্গে কথা ছাড়াই নিউজ না করতে । আমরাও তো চেষ্টা করি ধর্মীয় রীতি পালন করতে। যেমন রোজার সময় আমাদের মন নরম থাকে। সেই সময় প্রত্যেকেরই উচিত কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া। সেই সময় আমি এটা নিয়ে গুছিয়ে একটি স্ট্যাটাস দিই ক্ষমা চেয়ে। এর পরই আমার কানে আসে- নিউজ হয়ে গেছে, অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এই সোসাইটির আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, টিভি নাটকের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ নতুন একটি উদ্যোগ নিয়েছে। শিল্পীদের আইনি সহায়তা দেওয়ার জন্য ‘লিগ্যাল উইংস অ্যান্ড ডায়ালগ’ নামে একটি টিম গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মূলত সেই অনুষ্ঠানেই এসব কথা বলেন সাদিয়া জাহান প্রভা। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, জ্যেষ্ঠ অভিনেত্রী ডলি জহুর, অভিনেতা সাজু খাদেমসহ অনেকেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিল্পী সমিতিতে জায়েদ খানের সদস্যপদ স্থগিত পরবর্তী সংবাদ ইন্ডিয়ান আইডল-১৩ চ্যাম্পিয়ন ঋষি সিং