ads

রবিবার , ২ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্পী সমিতিতে জায়েদ খানের সদস্যপদ স্থগিত

খবর টি পড়েছেন : ২৭৩
শিল্পী সমিতিতে জায়েদ খানের সদস্যপদ স্থগিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে সমিতির কার্যনির্বাহী কমিটি। রবিবার কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান চলচ্চিত্র শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক। তিনি বলেন, ‘পরে সমিতির উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা করে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হবে।’

Shamol Bangla Ads

সাইমন সাদিক বলেন, ‘আজ আমাদের কার্যনির্বাহী কমিটির ৯ম মিটিং হয়েছে। সেখানে একবাক্যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারার আলোকে আমাদের সম্মানিত সদস্য জায়েদ খানের সদস্য পদ স্থগিত করা হলো।’
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় জায়েদ খানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কিন্তু স্থগিতাদেশের সিদ্ধান্ত এখনই চূড়ান্ত নয় বলে জানান অভিনেতা সাইমন। তিনি বলেন, ‘আজকের সিদ্ধান্তের বিষয়টি আমাদের উপদেষ্টামণ্ডলী ও আইনজ্ঞদের সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।’

Shamol Bangla Ads

এদিকে সমিতির একই বৈঠকে কার্যনির্বাহী পরিষদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় সুচরিতা ও রুবেলকে। পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে ওই সিদ্ধান্ত হয় বলে সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইন্ডিয়ান আইডল’র গ্রান্ড ফিনালেতে ৬ প্রতিযোগী পরবর্তী সংবাদ এই সমাজের উচিত আমার কাছে ক্ষমা চাওয়া :…