ads

সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইন্ডিয়ান আইডল-১৩ চ্যাম্পিয়ন ঋষি সিং

খবর টি পড়েছেন : ২৬৫
ইন্ডিয়ান আইডল-১৩ চ্যাম্পিয়ন ঋষি সিং
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩তম আসরে বিজয়ী হয়েছেন অযোধ্যার ঋষি সিং। এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন কলকাতার দেবস্মিতা রায়। দীর্ঘ ৭ মাসের জার্নি শেষে গতকাল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

অনুভূতি ব্যক্ত করে ঋষি সিং বলেন, ‘ইন্ডিয়ান আইডলের ১৩তম ট্রফি আমি জিতেছি, যা এখনো বিশ্বাস করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে, এটি পরাবাস্তব। যখন বিজয়ী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়, তখন আমার স্বপ্ন সত্যি হয়ে ধরা দেওয়ার মুহূর্ত ছিল। এমন একটি জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ শোয়ের উত্তরাধিকার হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারাকে অনেক সম্মানের মনে করি। চ্যানেল কর্তৃপক্ষ, বিচারকগণ, দর্শক এবং টিমের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।’

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ট্রফির পাশাপাশি ২৫ লাখ রুপি ও একটি নতুন গাড়ি পুরস্কার হিসেবে পেয়েছেন ঋষি সিং। প্রথম রানার-আপ দেবস্মিতা, দ্বিতীয় রানার-আপ চিরাগ কোতওয়াল আলাদা আলাদাভাবে পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ট্রফি ও ৫ লাখ রুপি। তৃতীয় ও চতুর্থ রানার-আপ বিদীপ্তা চক্রবর্তী এবং শিবম সিং প্রত্যেকে পেয়েছেন ৩ লাখ রুপি। তা ছাড়াও ছয়জন ফাইনালিস্ট প্রত্যেকে পেয়েছেন ১ লাখ রুপির পুরস্কার।

Shamol Bangla Ads

গত বছরের ১০ সেপ্টেম্বর প্রচার শুরু হয় ইন্ডিয়ান আইডলের ১৩তম আসরের। এবার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন— হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি এবং নেহা কাক্কর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিত্য নারায়ণ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এই সমাজের উচিত আমার কাছে ক্ষমা চাওয়া :… পরবর্তী সংবাদ ইনস্টাগ্রামে থালাপতি, প্রথম ১৭ ঘণ্টায় ফলোয়ার ৪০ লাখ!