ads

মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘আমরা মাটি ঘরে থাকতাম, অহন পাহা ঘরে থাহুম’

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মার্চ ২১, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ

‘পাহাড়ে জঙ্গলে থাহি। জীব জানুয়ার অত্যাচর করতো। কতো কষ্ট করছি। আমগোরে কেউ দেহে নাই। শেখের বেডি দেহলো।  আমগোরে পাহা ঘর দিলো। অহন আরামে থাকতে পারুম। জীবন সুখ পাইবো। শেখের বেডিরে দোয়া করি যেন মেলা দিন ক্ষমতায় থাহে।’ -কথাগুলো বলছিলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদ হারিয়াকোনা গ্রামের ক্ষুদ্র নৃ- গোষ্ঠির ভূমিহীন মিথিন ম্রংয়ের স্ত্রী শৈবালী জেংশাম। তিনি আরও বলেন, আমরা স্বপ্নেও দেহি নাই পাহা ঘরে থাহুম। ইউএনও সাব আইয়া দেইহা গেছে আমরা কতো কষ্টে থাকছি। অহন থাইক্যা কষ্ট দূর অইলো।  একই কথা শোনান তার প্রতিবেশী সাফিলী ম্রং, বাহিনী ম্রং ও প্রনীতা মারাকসহ প্রধানমন্ত্রীর দেয়া জমি সহ পাকা ঘর পাওয়া ভূমিহীন পরিবারের অনেকে। মঙ্গলবার সরেজমিন গেলে ভূমিহীন পরিবার ও এলাকাবাসীসহ উপজেলা প্রশাসনের সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য।
জানা যায়, ‘মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এ লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-১ ও ২ প্রকল্পের আওতায় শেরপুরের শ্রীবরদীতে জমি ও ঘর পেয়েছেন ১১১ জন। এবার ৩য় ও ৪র্থ পর্যায়ে জমিসহ ঘর পাচ্ছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ ৪৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার। ২২ মার্চ বুধবার উপকারভোগী পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীবরদী’র ৪৪ জন উপকারভোগীর মধ্যে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি রয়েছেন ৮ জন। প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর পেয়ে খুশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জানমনি চাম্বুগং, শৈবা জেংছাম, সাফিলা ম্রং, ফেজিনী মৃ, বাহিনী ম্রং, লেপেন্দ্র ম্রং, প্রনীতা মারাক, মি: সমরেন্দ্র চিরানসহ ৪৪ টি পরিবার।
এসব পরিবারের অনেকে জানান,  পাহাড়ে কাজ করে জীবন চলে তাদের। সারা জীবন মাটির ঘরে থেকেছে। বৃষ্টি হলে ঘরে পানি পড়তো। বিল্ডিং ঘরে থাকবে কখনো স্বপ্নেও ভাবিনি। প্রধামন্ত্রীর দয়ায় তারা এখন পাকা ঘরে থাকতে পারবে। এসময় তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, বিধবা, দৃষ্টি প্রতিবন্দ্বী ও শারিরীক প্রতিবন্ধী এবং অসহায় হতদরিদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে জমিসহ ঘর দেওয়া হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী, উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামীতেও যেন আমাদের দিকে প্রশাসনের দৃষ্টি থাকে এই দাবি করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বলেন, শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সহ ৪৪ জন ভূমি ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে উপকারভোগী বাছাই করেছি। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার এসব পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করবেন।

Need Ads