ads

মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শান্ত-লিটনের ব্যাটে বড় লক্ষ্য দিল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২৯৬
শান্ত-লিটনের ব্যাটে বড় লক্ষ্য দিল বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চলতি ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না লিটন দাসের। তবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন লিটন। এছাড়া সিরিজজুড়ে দ্যুতি ছড়ানো নাজমুল হোসেন শান্ত আজও ৪৭ রানে অপরাজিত ছিলেন। এই দুই জনের ব্যাটে চড়ে ইংল্যান্ডকে ১৫৯ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

অবশ্য যেভাবে শুরুটা হয়েছিল, শেষটা তেমন হয়নি। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ১৩১ রান। তবে শেষ পর্যন্ত তারা থামল ১৫৮ রানেই। অর্থাৎ শেষ ৫ ওভারে এসেছে মাত্র ২৭ রান, এ সময়ে বাংলাদেশ মারতে পেরেছে কেবল একটি বাউন্ডারি। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে প্রায় একইরকম অবস্থা ছিল ইংল্যান্ডেরও।

১৪ মার্চ মঙ্গলবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে হোয়াইটওয়াশের লক্ষ্যে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের জুটিতে পঞ্চাশ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ। তবে স্বস্তিতে ছিলেন না দুই ওপেনার। এলোমেলো ব্যাটিংয়ে বারবার পরাস্ত হচ্ছিলেন দুজনই।

Shamol Bangla Ads

বেশ কয়েকবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সফরকারীরা। ইনিংসের ষষ্ঠ ওভারেই যেমন আর্চারের বলে শর্ট থার্ডম্যানে রনির সহজ ক্যাচ মিস করেন তরুণ স্পিনার রেহান আহমেদ। জায়গা থেকে নড়তেও হয়নি রেহানের। অনেক সময় পেয়েছিলেন, দুই হাতে নিয়েওছিলেন কিন্তু শেষ সময়ে তালগোল পাকিয়ে মুঠো থেকে ফস্কে যায় বল!

তবে জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি রনি। উইকেটে থিতু হওয়ার পরও ইনিংস বড় করতে পারলেন না দীর্ঘদিন পর দলে ফেরা এই ওপেনার। আদিল রশিদের বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ২৪ রান। রনি দ্রুত ফিরলেও আরেক প্রান্তে ঝড় তুলেছেন লিটন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না তিনি। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই ব্যর্থ ছিলেন এই ওপেনার। তবে শেষ ম্যাচে এসে খোলস ছেড়ে বেরিয়েছেন। ৪১ বল খেলে ৮ বাউন্ডারিতে অর্ধশতক পূরণ করেন লিটন।

ফিফটির পর দ্রুত রান তোলায় মনযোগী ছিলেন লিটন। তবে বেশি দূর এগোতে পারলেন না। ক্রিস জর্ডানের করা শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ মিডউইকেটে সল্টের হাতে ধরা পড়েছেন তিনি। তার আগে ৫৭ বল খেলে ১০ চার এবং এক ছক্কায় ৭৩ রান করেছেন এই ওপেনার। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা ইনিংস।
১৩৯ রানে ২ উইকেট হারানোর পর দলের দায়িত্ব নিতে মাঠে নেমে পড়েন সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারেননি টাইগার অধিনায়ক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জ্বলে উঠলেন লিটন পরবর্তী সংবাদ চ্যাম্পিয়ন ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করলো টাইগাররা